সম্প্রতি বাংলাদেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১,৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম এখন ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা যা বাংলাদেশের ইতিহাসে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড। এই খবরটি সোনা কিনতে ইচ্ছুক ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের সোনার দাম ২০২৫ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বাজুসের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন এই দর আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) থেকে সারাদেশে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। এটি বাংলাদেশে সোনার দামের সর্বশেষ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে।
কেন বাড়ছে সোনার দাম? বৈশ্বিক ও স্থানীয় প্রভাব
বিশ্বব্যাপী স্বর্ণের বাজারে অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী আজ প্রতি আউন্স সোনার দাম এখন ৪,৫০০ ডলার ছাড়িয়ে গেছে। এটি সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও আকর্ষণীয় করে তুলেছে। জিওপলিটিক্যাল টেনশন, মুদ্রাস্ফীতি ও ক্রেন্দ্রীয় ব্যাংক গুলির সোনা ক্রয়ের প্রবণতা স্বর্ণের দামের উর্ধ্বগতির অন্যতম কারণ। বাংলাদেশে সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত তাই এই বৈশ্বিক উত্থান সরাসরি প্রভাব ফেলছে।
২০২৫ সালে বাংলাদেশে সোনার দামের ওঠানামা অসাধারণ। চলতি বছরে ইতিমধ্যে একাধিকবার দাম বাড়ানো ও কমানো হয়েছে কিন্তু সামগ্রিকভাবে দাম উর্ধ্বমুখী। এটি সোনা ক্রেতাদের জন্য চ্যালেঞ্জিং বলা যায় বিশেষ করে বিয়ে বা উৎসবের মৌসুমে। আজকের সোনার দাম কত জানতে চাইলে অবশ্যই এখান থেকে দেখে নিন- আজকের স্বর্নের দাম
নতুন দামের বিস্তারিত তালিকা (২৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর)
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী সোনার দাম নিম্নরূপ:
- ২২ ক্যারেট সোনার দাম (সবচেয়ে ভালো মানের): প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা
- ২১ ক্যারেট সোনার দাম: প্রতি ভরি ২,১৮,৯৯২ টাকা
- ১৮ ক্যারেট সোনার দাম: প্রতি ভরি ১,৮৭,৭৩২ টাকা
- সনাতন পদ্ধতির সোনার দাম: প্রতি ভরি ১,৫৬,৫৩১ টাকা
এই দামগুলো হলমার্কযুক্ত সোনার জন্য প্রযোজ্য। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে:
- ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,০৬৫ টাকা
- ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৭৭৪ টাকা
- ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,৯৫৭ টাকা
- সনাতন রুপা: প্রতি ভরি ৩,৭৩২ টাকা
সোনা কেনার টিপস: কী করবেন এখন?
সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর কারণে অনেকে চিন্তিত। যারা সোনা কিনতে চান, তাদের জন্য কিছু পরামর্শ:
১. হলমার্ক চেক করুন: সবসময় বাজুস অনুমোদিত হলমার্কযুক্ত সোনা কিনুন। এতে বিশুদ্ধতা নিশ্চিত হয়।
২. বাজার মনিটর করুন: সোনার দাম প্রতিদিন পরিবর্তনশীল। বাজুসের ওয়েবসাইট বা নির্ভরযোগ্য নিউজ সোর্স থেকে সোনার দাম আজকের আপডেট দেখুন।
৩. বিনিয়োগের কথা ভাবুন: সোনা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ভালো। দাম বাড়লে লাভ হতে পারে।
৪. ছোট পরিমাণে কিনুন: একবারে বড় অ্যামাউন্ট না কিনে ধীরে ধীরে কিনুন, যাতে দামের ওঠানামায় প্রভাব কম পড়ে।
ভবিষ্যতে স্বর্ণের অবস্থান
চলতি বছরে সোনার দাম বারবার রেকর্ড ভেঙেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪,৫০০ ডলার ছাড়ানোর ফলে বাংলাদেশেও এই প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালেও দাম উর্ধ্বমুখী থাকতে পারে। তাই বাংলাদেশে সোনার দাম ২০২৫ এর এই রেকর্ড অনেকের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
তবে অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে বর্তমান বিশ্বের অস্থিরতার কারণে বিগত কয়েকসালে স্বর্নের দাম প্রতি ভরি ৩ লক্ষ টাকার অধিক ছাড়িয়ে যেতে পারে।
বাংলাদেশ থেকে ২৪ ক্যারেট স্বর্ণ ক্রয়ের উপায়
সাধারণত বাংলাদেশ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণ ক্রয় করার উপায় রয়েছে । তবে আপনি যদি স্বর্ণ ক্রয় করতে চান তাহলে অবশ্যই নির্ভরযোগ প্রতিষ্ঠাণ থেকে হলমার্ক করা স্বর্ণ ক্রয় করুন। কারণ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বর্তমান স্বর্ণের বাজারে নানা ধরনের বিষয় লক্ষ্য করা যাচ্ছে।
নিয়মিত স্বর্ণের ও রূপার দামের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
সতর্কতা
স্বর্ণের দাম নিয়মিত আপডেট অর্থাৎ কম বেশি হয়ে থাকে তাই স্বর্ণ আপনি কিনে রাখবেন কিনা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আজ সেনার দাম বৃদ্ধি পেলেও এটি আগামীতে কমতে পারে। তাই বিনিয়োগের আগে বিবেচনা করুন আপনি বিনিয়োগ করবেন কিনা।

