গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কত

গোল্ড প্লেটেড জুয়েলারির দাম সম্পর্কে জানেন কী? সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় অনেকের কাছেই সলিড গোল্ডের গহনা এখন স্বপ্নের মতো কিন্তু স্টাইলিশ ও ট্রেন্ডি থাকার আকাঙ্ক্ষা তো থামে না। এই জায়গাতেই গোল্ড প্লেটেড জুয়েলারির অভাবনীয় জনপ্রিয়তা বর্তমানে দেখা যাচ্ছে। স্বল্প বাজেটে গোল্ডের ঝলক, অসংখ্য ডিজাইনের অপশন ও ফ্যাশন এক্সপেরিমেন্টের সুযোগ দেয় গোল্ড প্লেটেড জুয়েলারির গহনা। তবে গোল্ড প্লেটেড জুয়েলারি কি আসলেই মূল্যবান? এর সেট, চুড়ি, নেকলেস বা কানের দুলের দাম কীসের নির্ভর করে জানেন কী? আসুন গোল্ড প্লেটেড গহনা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

গোল্ড প্লেটেড জুয়েলারি কি?

গোল্ড প্লেটেড জুয়েলারি কি এই প্রশ্নের সহজ উত্তর হল এটি এমন গহনা যেখানে সোনা-রূপার মতো দামি ধাতুর পরিবর্তে ব্রাস, কপার বা স্টার্লিং সিলভারের মতো একটি বেস মেটালের ওপর ইলেক্ট্রোপ্লেটিং পদ্ধতিতে সোনার একটি অতি পাতলা প্রলেপ দেওয়া হয়। ভাবতে পারেন যে একটি মেটালের গহনাকে একটি সুক্ষ্ম স্বর্ণের আবরণে মুড়ে দেওয়া হচ্ছে। এই প্রলেপ সাধারণত 0.5 মাইক্রনেরও কম পুরু হয় যা এটিকে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প করে তোলে।

সলিড গোল্ডের সাথে এর মূল পার্থক্য হল উপাদান ও স্থায়িত্ব। সলিড গোল্ড পুরোটাই মূল্যবান ধাতু দিয়ে তৈরি, তাই দাম বেশি ও আজীবন টেকে। অন্যদিকে, গোল্ড প্লেটেডের মূল্য তার স্বর্ণের প্রলেপ ও বেস মেটালের ওপর নির্ভর করে। গোল্ড প্লেটেড জুয়েলারির প্রধান সুবিধা হলো কম দামে নানা ডিজাইন ট্রাই করা যায়। তবে সতর্কতা হলো নিয়মিত ব্যবহারে ঘর্ষণ বা রাসায়নিকের সংস্পর্শে এই প্রলেপ ক্ষয় হতে পারে। আবাট কালো হয়ে যেতে পারে বা উঠে যেতে পারে। তাই একে স্থায়ী বিনিয়োগ না ভেবে ফ্যাশনের একটি চমৎকার সঙ্গী হিসেবে জানতে পারেন।

গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কত
গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কত

গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কত

একটি গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সাধারণত ম্যাচিং নেকলেস, কানের দুল এবং চুড়ি নিয়ে গঠিত। বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে দ্রুত ও নিখুঁতভাবে স্টাইল ঠিক করতে সেটের জুড়ি নেই। এতে আলাদা আলাদা গহনা মেলানোর ঝামেলা থাকে না। তবে একটি সেটের দাম নির্ভর করে সেটে কয়টি পিস আছে তার ডিজাইনের জটিলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, গোল্ড প্রলেপের গুণমানের ওপর। একটি সাধারণ ফ্যাশন সেট ১৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে মিলতে পারে। আবার উন্নতমানের স্টার্লিং সিলভার বেস ও ভালো প্রলেপযুক্ত ডিজাইনার সেট ৭০০০ টাকার ওপরেও যেতে পারে। আলাদা আলাদা পিস কেনার চেয়ে সেট হিসেবে কিনলে সবমিলিয়ে কিছুটা সাশ্রয়ও হতে পারে।

আরও জানতে পারেনঃ ছেলেদের রুপার ব্রেসলেট ডিজাইন ও দাম

গোল্ড প্লেটেড চুড়ির দাম কত

গোল্ড প্লেটেড চুড়ির দাম এর ডিজাইন ও নির্মাণগত বিবরণের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একটি সরু সাধারণ ডিজাইনের গোল্ড প্লেটেড চুড়ি আপনি পেতে পারেন মাত্র ৩০০ থেকে ৮০০ টাকায়। কিন্তু যদি চুড়িটি চওড়া ও এর উপর কারুকাজ বা কাটানো পাথর বসানো থাকে বা বেস মেটাল হিসেবে স্টার্লিং সিলভার ব্যবহার করা হয়, তাহলে তার দাম বেড়ে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। চুড়ি কেনার সময় লক্ষ্য রাখুন এর ক্ল্যাপ বা লক অংশটির গুণগত মান যেন ভালো হয় যাতে এটি সহজে খুলে না যায়। দৈনন্দিন ব্যবহারের জন্য হালকা ও পাতলা প্রলেপের চেয়ে একটু ভালো মানের (২-৩ মাইক্রন) প্রলেপযুক্ত চুড়ি কেনাই ভালো, যা বেশি দিন তার ঝলক ধরে রাখবে।

গোল্ড প্লেটেড চুড়ির দাম কত
গোল্ড প্লেটেড চুড়ির দাম কত

গোল্ড প্লেটেড নেকলেস দাম কত

গোল্ড প্লেটেড নেকলেস এর রয়েছে নানান রূপ। ছোট্ট একটি পেন্ডেন্ট নেকলেস হতে পারে আপনার দৈনন্দিন ব্যবহারের বস্তু। যার দাম শুরু হতে পারে ৫০০ টাকা থেকে। আবার বিবাহ বা পার্টির জন্য একটি বড় স্টেটমেন্ট নেকলেসের দাম ২৫০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। দামের এই পার্থক্য তৈরি হয় ডিজাইনের জটিলতা, পেন্ডেন্টের সাইজ ও চেইনের পুরুত্ব দেখে। মনে রাখবেন, নেকলেস ঘাড়ের সংস্পর্শে বেশি থাকে এবং সম্ভাব্য ঘর্ষণের শিকার হয়। তাই একটু ভালো প্রলেপযুক্ত নেকলেস বিনিয়োগ করলে তা বেশি দিন টিকবে। এটিকে পারফিউম বা শরীরের ক্রিমের সংস্পর্শ থেকে দূরে রাখার চেষ্টা করুন।

গোল্ড প্লেটেড নেকলেস
গোল্ড প্লেটেড নেকলেস

গোল্ড প্লেটেড কানের দুলের দাম কত 

গোল্ড প্লেটেড কানের দুল বা ইয়াররিং হল সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পিস। ছোট স্টাড ইয়াররিং খুবই সাশ্রয়ী দাম ২০০-৬০০ টাকা। কিন্তু বড় ড্রপ ইয়াররিং বা জুমকি যেগুলোতে বেশি কাজ করা থাকে সেগুলোর দাম ১০০০-৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। কানের দুল কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অ্যালার্জি এড়ানো। অনেকেরই সস্তা বেস মেটাল (যেমন নিকেল) ব্যবহারে ত্বকে প্রতিক্রিয়া হয়। তাই নিকেল-ফ্রি বা হাইপোঅ্যালার্জেনিক বলে দাবি করা গহনাগুলো বেছে নিন। স্টার্লিং সিলভার বেসে গোল্ড প্লেটেড ইয়াররিং সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক অপশন, যদিও দাম একটু বেশি হবে।

গোল্ড প্লেটেড কানের দুলের দাম কত 
গোল্ড প্লেটেড কানের দুলের দাম কত

শেষ কথা

গোল্ড প্লেটেড জুয়েলারি হল ফ্যাশন, সাশ্রয়ী দাম এবং নকশার স্বাধীনতার এক সুন্দর মিলন। এটি আপনাকে সলিড গোল্ডের চাপছাড়া স্টাইল প্রদর্শন করার সুযোগ দেয়। তবে এর স্থায়িত্ব সীমিত, এটাই এর প্রকৃতি। তাই কেনার সময় বেশি মাইক্রনের প্রলেপ, ভালো বেস মেটাল এবং বিশ্বস্ত বিক্রেতার দিকে নজর দিন। আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট এর মাধ্যমে। 

Leave a Comment