সিটি গোল্ড চুড়ির দাম নিয়ে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। আজকের বাজারে সোনার মতো চকচকে গহনা কম দামে খুঁজে থাকেন অনেকেই। আর সিটি গোল্ড চুড়ি ঠিক সেই জিনিস যা আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলতপ সাহায্য করবে কিন্তু পকেটে চাপ দেবে না। এই চুড়িগুলো দেখতে ১০০% সোনার মতো কিন্তু দামে অনেক কম ও সকল আয়ের পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ২০২৫ সালে এর দামের পরিবর্তন, প্রকারভেদ, কেনার টিপস ও আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেহেতু এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সিটি গোল্ড চুড়ির দাম কত?
সিটি গোল্ড চুড়ির দাম মূলত তার উপাদান, ডিজাইন ও সাইজের উপর নির্ভর করে। বর্তামান সময়ে বাংলাদেশের বাজারে হোলসেল দাম শুরু হয় মাত্র ২০ টাকা জোড়া থেকে। রিটেলে এটি ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ, ডারাজে এক জোড়া লিফ ডিজাইনের চুড়ির দাম ৩৮০ টাকা। এগুলো কপার বা অন্য ধাতুর উপর গোল্ড প্লেটিং করা যা দেখতে সোনার মতো। ভারতে ফ্লিপকার্টে অনুরূপ প্রোডাক্টের দাম ৫০০-৬০০ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ টাকা। হোলসেল মার্কেটে, যেমন ঢাকার চকবাজারে ২২ টাকা জোড়া থেকে শুরু। এই দামগুলো বাজারের ওঠানামার সাথে পরিবর্তনশীল কিন্তু সাধারণত সোনার দামের চেয়ে ৯৯.৯৯% কম।

যদি আপনি রিয়েল সোনার সাথে তুলনা করেন তাহলে বর্তমান সময়ে ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি প্রায় ২ লাখ টাকার বেশি। সেখানে একটা চুড়ির ওজন ৩০ গ্রাম হলে দাম হয়ে যায় কয়েক লক্ষ টাকা। কিন্তু সিটি গোল্ডে সেই একই লুক পাবেন মাত্র কয়েকশ টাকায়। এই চুড়িগুলোতে ৬ মাস থেকে ২ বছরের কালার গ্যারান্টি থাকে যা ক্রেতাদের আকর্ষণ করে।
আর জানতে পারেনঃ সিটি গোল্ড জুয়েলারি দাম
সিটি গোল্ড চুড়ির প্রকারভেদ ও দাম
সিটি গোল্ড চুড়ির দাম তার প্রকারের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। প্রধান প্রকারগুলো হলো প্লেইন, লিফ ডিজাইন, ফ্লোরাল, ওয়্যার স্টাইল এবং পাথর যুক্ত। প্লেইন চুড়ির দাম সবচেয়ে কম, হোলসেলে ২০-৩০ টাকা জোড়া। উপহার বিডি-তে ১২ পিসের সেট ২৭.৮৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০০০ টাকা। লিফ বা ফ্লোরাল ডিজাইনের দাম একটু বেশি ৫০-১০০ টাকা জোড়া হোলসেলে।

পাথর যুক্ত চুড়ির দাম ৫০ টাকা থেকে শুরু কিন্তু ডিজাইন জটিল হলে ২০০ টাকা পর্যন্ত। বতর্মান চায়না ইমপোর্টেড চুড়ির দাম কমেছে কারণ পূর্বের তুলনায় এখন সাপ্লাই বেড়েছে। ওয়্যার স্টাইলের চুড়ি অ্যামাজনে ৫০০-৫৪২ রুপি। এগুলো প্রত্যেক দিনের জীবনে ব্যবহারের জন্য আদর্শ কারণ হালকা ও টেকসই। যদি আপনি ব্রাইডাল লুক চান তাহলে কম্বো সেট নিন যার দাম ৫০০-১০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
সিটি গোল্ড চুড়ির দাম নির্ধারণের উপায়
সিটি গোল্ড চুড়ির দাম কেন এত কম? প্রধান কারণ হলো উপাদান কপার বা ধাতুর উপর মাইক্রো গোল্ড প্লেটিং। প্লেটিংয়ের পুরুত্ব যত বেশি, দাম তত বেশি। ২৪ ক্যারেট মাইক্রো প্লেটিংয়ের চুড়ির দাম ৩০০-৫০০ টাকা। সাইজও গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন: ২.২, ২.৪, ২.৬, ২.৮ – বড় সাইজের দাম একটু বেশি।
বাজারের অবস্থা, ইমপোর্ট খরচ ও গ্যারান্টি দাম প্রভাবিত করে। ২০২৫ সালে দাম কমেছে ২০ টাকা জোড়া, কারণ চায়না থেকে সাপ্লাই বেড়েছে। রিয়েল সোনার দাম বাড়লে সিটি গোল্ডের চাহিদা বাড়ে কিন্তু দাম স্থিতিশীল থাকে। যদি আপনি অনলাইন কিনেন শিপিং চার্জ যোগ হয় যেমন: ঢাকায় ৭০ টাকা।
কোথায় থেকে সিটি গোল্ড চুড়ি কিনবেন?
সিটি গোল্ড চুড়ির দাম সবচেয়ে কম পাবেন ঢাকার চকবাজারের হাজী সেলিম টাওয়ারে। দোকান যেমন মাসুদ এন্টারপ্রাইজ বা আল আমিন স্টোরে হোলসেল কিনুন। এছাড়া আপনি অনলাইনে ডারাজ, ওথোবা বা বিডিস্টলে দাম ১০৫০ টাকা পর্যন্ত।

ভারতীয় সাইট যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে ইমপোর্ট করলে দাম বেশি কিন্তু কোয়ালিটির দিক থেকেভালো। ক্রয় করার সময় অবশ্যই গ্যারান্টি চেক করুন। কারণ কালার ফেইড হয় না। যদি ব্যবসা করতে চান তাহলে চকবাজার থেকে কালেকশন নিন।
সিটি গোল্ড চুড়ির যত্ন ও রক্ষণাবেক্ষণ
সিটি গোল্ড চুড়ির দাম কম হলেও সঠিক যত্ন নিলে দীর্ঘদিন চলবে। পানি বা ঘাম থেকে দূরে রাখুন কারণ প্লেটিং নষ্ট হয়। নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। গ্যারান্টি পিরিয়ডে সমস্যা হলে দোকানে নিয়ে যান রশিদ সহ । সিটি গোল্ড দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন কিন্তু ভারী কাজে পরবেন না। যদি আপনি রিয়েল সোনার মতো যত্ন নিয়ে থাকেন ২ বছর সহজে ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আজ আমরা আপনাকে, সিটি গোল্ড চুরির দাম নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। সিটি গোল্ড চুরি ক্রয় করার পূর্বে অবশ্যই গ্যারান্টি সম্পর্কে বিস্তারিত জানুন। আর্টিকেলটি সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন।

