সিটি গোল্ড কানের দুল দাম ২০২৬

আজকের বর্তমান  ফ্যাশন জগতে সিটি গোল্ড কানের দুল একটি অত্যন্ত জনপ্রিয় নাম বলা যায়। কারণ বর্তমান সময়ে স্বর্ণের দাম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার কারণে অনেকেই কানের দুল স্বর্ণের বদলে সিটি গোল্ডকে বেশি পছন্দ করছেন। যদি আপনি এমন একটি গহনা খুঁজছেন যা দেখতে সোনার মতো উজ্জ্বল, কিন্তু দামে অনেকটা কম তাহলে সিটি গোল্ড এই ধরনের দুল আপনার জন্য সেরা হবে আমরা মনে করি। এই আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব সিটি গোল্ডের ইতিহাস, জনপ্রিয়তা, ডিজাইন, দাম ও কেনার টিপস নিয়ে। সেহেতু গুরুত্বপূর্ণ তথ্য যেন মিস না হয়ে যায় সেহেতু এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

সিটি গোল্ড কী এবং এর ইতিহাস

সিটি গোল্ড হলো এক ধরনের ইমিটেশন জুয়েলারি যা মূলত ব্রোঞ্জ বা অন্যান্য সস্তা ধাতুর উপর সোনার পাতলা আস্তরণ দিয়ে তৈরি করা হয়। এটি দেখতে প্রায় সত্যিকারের সোনার মতো হলেও কিন্তু দাম অনেক কম। বাংলাদেশে এই ধরনের গহনা প্রথম জনপ্রিয় হয় ২০০৩ সালের দিকে যখন সোনার দাম হঠাৎ করে অনেক বেড়ে যায়। তখন সোনার ভরি ৫ হাজার থেকে ১৬ হাজার টাকায় পৌঁছে যায় যা সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে যায়। ফলে ঝিনাইদহের মহেশপুর এলাকায় স্থানীয় কারিগররা স্বর্ণের অলংকারের বিকল্প হিসেবে সিটি গোল্ডের অললকার তৈরি করতে শুরু করেন। প্রতিদিন লক্ষাধিক জোড়া কানের দুল তৈরি হয় এখানে যা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এর ফলে অনেক পরিবার সচ্ছল হয়েছে এবং এটি একটি ছোট শিল্পে পরিণত হয়েছে। আজকাল দুবাই-স্টাইলের ডিজাইনও যোগ হয়েছে যা সিটি গোল্ডের আকর্ষণ আরও বাড়িয়েছে। সিটি গোল্ড কানের দুল এখন শুধু বাংলাদেশ নয় বরং ভারতের কলকাতা পর্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। 

See also  সিটি গোল্ড চেনার উপায় ২০২৬: ১২টি ১০০% কার্যকর পদ্ধতি (আপডেটেড)

কেন সিটি গোল্ড কানের দুল এত জনপ্রিয়?

সিটি গোল্ড কানের দুলের জনপ্রিয়তার মূল কারণ তার সাশ্রয়ী দাম ও উজ্জ্বল চেহারা। সোনার দাম যখন আকাশছোঁয়া তখন এই দুলগুলো মাত্র ২০-২০০ টাকায় পাওয়া যায়। যা সাধারণ নারীদের জন্য সহজলভ্য বললেই চলে। এছাড়া সিটি গোল্ডে কালার গ্যারান্টি থাকে। অর্থাৎ রং উঠে যাওয়ার ভয় নেই। দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ কারণ এরা হালকা ওজনের এবং মরিচা পড়ে না। ফ্যাশন-সচেতন নারীরা এটি বিভিন্ন অনুষ্ঠানে পরে থাকেন। যেমন: পুজা বা পার্টিতে। সামাজিক মাধ্যমে এর ছবি দেখে অনেকে আকৃষ্ট হন। আরও একটি কারণ হলো বিভিন্ন ডিজাইনের উপলব্ধতা যা ট্রেন্ডি এবং ঐতিহ্যবাহী উভয়ই। সিটি গোল্ড কানের দুল এখন ফ্যাশনের এক অংশ হয়ে উঠেছে যা বাজেটের মধ্যে বিভিন্ন স্টাইলের কানের দুল আমাকে অফার করবে।

সিটি গোল্ড কানের দুল

সিটি গোল্ড কানের দুল মূলত গোল্ড-প্লেটেড ধাতুর তৈরি যা দেখতে সোনার মতো চকচকে। এগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায়, ছোট টপ থেকে লম্বা ঝুমকা পর্যন্ত। বাংলাদেশের বাজারে সিটি গোল্ডের চাহিদা অনেক। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায়। অনলাইন প্ল্যাটফর্ম যেমন দারাজ বা ফেসবুক মার্কেটপ্লেসে সহজেই পাওয়া যায়। সিটি গোল্ডের সুবিধা হলো এগুলো অ্যালার্জি-ফ্রি ও লং-লাস্টিং। যদি আপনি প্রথমবার কিনছেন তাহলে কালার গ্যারান্টি চেক করুন। সিটি গোল্ড কানের দুল না শুধু সাজের অংশ বরং এটি একটি স্মার্ট চয়েস।

আরও জানতে পারেনঃ রুপার নুপুরের দাম ২০২৬

See also  সিটি গোল্ড জুয়েলারি দাম ২০২৬ : বৈশিষ্ট্য, দাম নির্ধারণ এবং ক্রয়ের নিয়ম

সিটি গোল্ড কানের দুলের ডিজাইন

সিটি গোল্ড কানের দুলের ডিজাইন অসংখ্য যা প্রত্যেকের পছন্দ মেটায়। ট্র্যাডিশনাল ঝুমকা, চাঁদবালি, পার্ল-স্টোন ওয়ার্ক, বাটারফ্লাই শেপ বা সিম্পল টপ সবই পাওয়া যায়। দুবাই-স্টাইলের ডিজাইন এখন ট্রেন্ডিং যা উজ্জ্বল এবং অনেক নকশায় তৈরি। পুজার সময় চাঁদবালি ঝুমকো খুব চলে যা মিনা কাজের সাথে মিলে সোনার মতো লুক দেয়। ওয়েস্টার্ন স্টাইলে লং ড্রপ বা ক্রিস্টাল-পার্ল মিক্সও জনপ্রিয়। এগুলো হালকা হওয়ায় দীর্ঘক্ষণ পরা যায়। নতুন ডিজাইনগুলোতে মাল্টি-কালার স্টোন যোগ হয়েছে যা পোশাকের সাথে ম্যাচ করে। সিটি গোল্ড কানের দুলের ডিজাইন চয়ন করার সময় আপনার মুখের আকার বিবেচনা করুন গোল মুখের জন্য লং ডিজাইন ভালো।

সিটি গোল্ড কানের দুল দাম

সিটি গোল্ড কানের দুলের দাম খুবই সাশ্রয়ী বললেই চলে। কারণ মাএ কানের দুল মাএ ১০ টাকা থেকে শুরু হয়ে ৫০০ টাকা পর্যন্ত যায়। সিম্পল টপ ডিজাইন মাত্র ২০-৫০ টাকায় পাওয়া যায় যখন ঝুমকা বা স্টোন-ওয়ার্ক ১০০-২০০ টাকা। দুবাই-স্টাইলের জন্য ৩০০-৪০০ টাকা লাগতে পারে। অনলাইনে দারাজে ৪৯৮ টাকায় ইম্পোর্টেড সেট পাওয়া যায় যা ডিসকাউন্ট সহ। বাজারে পাইকারি কিনলে আরও কম দাম। দাম নির্ভর করে ডিজাইনের জটিলতা ও কালার গ্যারান্টির উপর। সিটি গোল্ড কানের দুলের দাম সোনার তুলনায় অনেক কম হওয়ায় এটি সবার কাছে পছন্দের।

কীভাবে কিনবেন ও পরিচর্যা টিপস

সিটি গোল্ড কানের দুল কেনার জন্য অনলাইন সাইট যেমন দারাজ, ফেসবুক মার্কেটপ্লেস বা টিকটক শপ ব্যবহার করুন। অফলাইনে ঢাকার চকবাজার বা কলকাতার বাজার থেকে কিনতে পারেন। কেনার সময় কালার গ্যারান্টি ও রিভিউ চেক করুন। পরিচর্যার জন্য জল বা ঘাম থেকে দূরে রাখুন, পরার পর মুছে রাখুন। মেকআপ বা পারফিউম লাগানোর পর পরুন। যদি রং ফিকে হয় তাহলে হালকা পলিশ করুন। সিটি গোল্ড কানের দুল সঠিকভাবে রাখলে ১-২ বছর সহজে চলে।

See also  গোল্ড প্লেটেড জুয়েলারি সেটের দাম কত

FAQ

সিটি গোল্ড কানের দুল কতদিন চলে?

সঠিক পরিচর্যায় ১-২ বছর, কালার গ্যারান্টি সহ।

এটি সত্যিকারের সোনা কি?

না, এটি গোল্ড-প্লেটেড ইমিটেশন।

কোথায় কিনব?

দারাজ, ফেসবুক বা স্থানীয় মার্কেটে।

অ্যালার্জি হয় কি?

সাধারণত না, কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য চেক করুন।

সিটি গোল্ড কানের দুল দাম কত?

২০-৫০০ টাকা পর্যন্ত।

শেষ কথা

সিটি গোল্ড কানের দুল শুধু একটি গহনা নয় বরং এটি বর্তমান সময়ে ফ্যাশনের স্মার্ট বিকল্প। এর সাথে আপনি স্টাইল এবং অর্থ সাশ্রয় উভয়ই পাবেন। যদি আপনি এখনও চেষ্টা না করে থাকেন তাহলে একবার কিনে দেখুন নিশ্চয়ই পছন্দ হবে। এ আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন মতামত থেকে তাকালে আপনি কমেন্ট করে জানান। প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে সিটি গোল্ড কানের দুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি।

Leave a Comment